• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

ওয়ালটনের ১ কোটি ৮০ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির দুই উদ্যোক্তা ও পরিচালক মিলে ১ কোটি ৮০ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক এস. এম. মাহবুবুল আলম তার স্ত্রী জাকিয়া সুলতানার কাছে ৬০ লাখ শেয়ার হস্তান্তর করেছেন। এছাড়া, কোম্পানির একজন পরিচালক এস.এম. মঞ্জুরুল আলম অভি তার পিতা এস.এম নুরুল আলম রেজভীকে (কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক) ৬৮ লাখ ৫৭ হাজার ১৪২টি এবং তার মা সুলতানা পারভেন লাকীর (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) বিও হিসাবে ৫১ লাখ ৪২ হাজার ৮৫৮টি শেয়ার হস্তান্তর করেছেন।

আলোচ্য পরিমাণ শেয়ার তারা উপহার হিসেবে হস্তান্তর করেছেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার