• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৫ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৮ লাখ ৩৮ হাজার টাকার। ২১ কোটি ৬৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এমজেএল বাংলাদেশ পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রাক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সোনালী আঁশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্টি পিএলসি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০