• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

এফবিসিসিআই-রিহ্যাব বৈঠক, ড্যাপে ফার’র বৈষম্য দূর করার দাবি

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা।

রোববার বিকালে মতিঝিল এফবিসিসিআই কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় রিহ্যাব পরিচালক মো. কামরুল ইসলাম, মিরাজ মোক্তাদির, ড. মো. হারুন অর রশিদ, মুহাম্মদ লাবিব বিল্লাহ্ ও মো. ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে রিহ্যাব নেতারা বলেন, বৈষম্যমূলক ড্যাপের কারণে জনমানুষের মনে ক্ষোভ বিরাজ করছে। বৈষম্যমূলক ড্যাপ বাতিল করে দ্রুত এই বিষয়ে সমাধান না করলে জনমানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স আব্দুর রাজ্জাক ড্যাপে এলাকাভিত্তিক ফ্লোর এরিয়ার (ফার) বৈষম্য দূরীকরণ এবং নির্মাণ বিধিমালা সংস্কারে এফবিসিসিআই’র সহযোগিতা কামনা করেন।

এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, রিহ্যাবের যৌক্তিক দাবির সঙ্গে তারা সবসময় রয়েছে। এ বিষয়ে প্রয়োজনে এফবিসিসিআই, রাজউক, রিহ্যাব এবং গৃহায়ন কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথসভা করার কথা বলেন তিনি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার