• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

গ্লোবাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

শনিবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৩৪ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) শেয়ার প্রতি কোম্পানিটির ৯৫ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে আয় ছিল ৯৪ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ১৯ পয়সা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০