• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

নির্বাহী কমিটির সভা

বিআইএফ’র ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বিমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এবং ফোরামের এক্সিকিউটিভ মেম্বার মোঃ জালালুল আজিম এর সভাপতিত্বে রাজধানীর কাওরানবাজারে আজ ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার বিকাল সাড়ে পাঁচটায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স (এনএলআই) টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমাম শাহীন, ভাইস প্রেসিডেন্ট এন.সি রুদ্র, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোঃ কাজিম উদ্দিন, অফিস সেক্রেটারি এম এম মনিরুল আলম, পাবলিকেশন সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি নুরে আলম সিদ্দিকী, এক্সিকিউটিভ মেম্বার বিগ্রেডিয়ার জেনারেল শফিক শামীম, নিমাই কুমার সাহা, মোঃ আব্দুল মতিন সরকার প্রমুখ।

সভায় ফোরামের ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হলেন-মোঃ জালালুল আজিম-সিইও, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, নির্বাচন কমিশনার হলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শাহ সগিরুল ইসলাম এবং অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ আজহারুল ইসলাম।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০