• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের মৃত্যুতে ৬ লাখ টাকা দাবী পরিশোধ করলো জেনিথ ইসলামী লাইফ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের মৃত্যুতে অদ্য ২২ জানুয়ারী ২০২৫ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ৬ লক্ষ টাকার মৃত্যু দাবীর চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিব এর নিকট জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান উক্ত চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর (অব:) মোঃ মতিয়ার রহমান, ছাত্র উপদেষ্টা ড. মোঃ আমিরুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার আবু মোঃ তারেক এবং জেনিথ ইসলামী লাইফের গ্রুপ ও স্বাস্থ্য বীমা বিভাগের ভিপি মোঃ আনোয়ার হোসেন সরকার, জিএম (উন্নয়ন) জনাব মোঃ ইদ্রিস আলী ও ডেপুটি প্রজেক্ট হেড জনাব মোঃ নাহিদুল ইসলাম সাগর।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো: ফরহাদ হোসেন রনি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র জহিরুল ইসলাম এবং ‘ল` এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র মেহেদী হাসানের মৃত্যুতে উক্ত চেক হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফ।
উল্লেখ্য যে, তাদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে আগুন নেভানোর সময় সিলিন্ডার ব্লাস্ট হয়ে মারা গিয়েছিলেন ‘ল` এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র মেহেদী হাসান।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০