• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

দীর্ঘ বছর পর নিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধান

প্রশংসায় ভাসছেন ইআবি’র ভিসি

মুহাম্মদ নূরুল আমিন
আপডেট: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ মোহাম্মদ শামছুল আলম ডায়নামিক নেতৃত্বের অধিকারী একজন মানুষ। তিনি ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের প্রায় ৪ মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের চাকরি সংক্রান্ত সকল সমস্যা দূর করে প্রমোশনের ব্যবস্থা করেছেন। যা অতীতে কেউ কল্পনাও করতে পারে নাই। তিনি দেখিয়েছেন কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়।

ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের দিন তিনি ঘোষণা দিয়েছিলেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি তাঁর কথা রেখেছেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিপ্লব সংঘটিত করেছেন তিনি। এদেশের মাদরাসা শিক্ষা ও ইসলামি শিক্ষার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের হতাশা দূর করেছেন। তিনি যা দিয়েছেন তা এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক কর্মকর্তা কর্মচারী চিরকাল মনে রাখবে।

মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শামছুল আলম স্যারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। স্যারের জন্য হৃদয়ের গভীর থেকে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী দোয়া করছেন। আল্লাহ পাক স্যারকে নেক হায়াত দান করুন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০