• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ফের রেকর্ড দামে সোনা, ভরি ছাড়াল ১ লাখ ৬৩ হাজার

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

দেশের বাজারে ফের সোনার দাম বেড়েছে। এতে নতুন রেকর্ড দামে পৌঁছেছে মূল্যবান এ ধাতু। এ দফায় প্রতি ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ চার হাজার ১৮৭ টাকা। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। যা এতদিন ছিল ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা।

শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানায়।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল রোববার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০