• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শেলটেকের আবাসন মেলায় ২৫ লাখ টাকা পর্যন্ত ছাড়

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

শীর্ষ স্থানীয় আবাসন নির্মাতা প্রতিষ্ঠান শেলটেকের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আবাসন মেলার আয়োজন করা হয়ছে। ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে ১৫ এপ্রিল থেকে ১৫ মে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।

শেলটেক জানিয়েছে, মেলায় এসে ক্রেতারা বনানী, ধানমন্ডি, গুলশান, বসুন্ধরা, কাকরাইল, মালিবাগ, উত্তরা, আসাদ অ্যাভিনিউ, জলসিঁড়ি আবাসন, চট্টগ্রামের পাঁচলাইশসহ অন্যান্য প্রাইম লোকেশনে ৩০০টিরও বেশি অ্যাপার্টমেন্ট এবং কমার্শিয়াল স্পেসের মধ্যে থেকে নিজেদের পছন্দের ইউনিটটি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া অ্যাপার্টমেন্ট কিংবা কমার্শিয়াল স্পেস বুকিং দিলেই থাকছে ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার।

এছাড়া, আগ্রহী ক্রেতারা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিজ্ঞ আর্কিটেক্টদের কাছ থেকে কমপ্লিমেন্টারি ইন্টেরিওর কনসালটেন্সি সেবা গ্রহণ করতে পারবেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) মেলা উদ্বোধন করেন শেলটেক (প্রা.) লিমিটেডের নির্বাহী পরিচালক মো. শরীফ হোসেন ভূঁইঞা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পিআর ও মার্কেটিং অ্যাডভাইজার নওশাদ চৌধুরী, চিফ অপারেটিং অফিসার শাহজাহান, বিজনেস ডেভেলপমেন্ট এবং ক্রেডিট রিয়ালাইজেশন ডিভিশনের প্রধান ইঞ্জিনিয়ার হোসনে আরা পারভিন, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান একেএম রাফিউল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগ্রহী ক্রেতারা ঢাকা ও চট্টগ্রামে মেলার দুইটি ভেন্যুতে অংশগ্রহণ করতে পারবেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০