• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

আবারো কমলো সোনার দাম

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ১০ মে, ২০২৫

দেশের বাজারে সোনার দাম কমা‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা ক‌মা‌নো হ‌য়ে‌ছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়া‌বে এক লাখ ৭০ হাজার ৭৬১ টাকা। আজ প্রতি ভরি সোনা এক লাখ ৭১ হাজার ৮১১ টাকায় বেচাকেনা হয়েছে।

শ‌নিবার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (১১ মে) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য ক‌মে‌ছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৮ মে সোনার দাম কমানো হয়। যা ৯ মে থেকে কার্যকর হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০