• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫

প্রতিদিনের প্রয়োজনীয় কেনাকাটা কিংবা অবসর সময়ের ভ্রমণের পরিকল্পনা অনেক সময় ব্যাহত হয় যদি গন্তব্যস্থলের মার্কেট বা দোকানপাট বন্ধ থাকে। ঢাকায় যানজটের ভোগান্তির মধ্য দিয়ে কোথাও গিয়ে যদি দেখা যায় দোকানপাট বন্ধ, তাহলে সময় ও শ্রম দুটোই ব্যর্থ হয়।

তাই আগেভাগেই জেনে রাখা দরকার, রাজধানীর কোন কোন এলাকার দোকান ও মার্কেট শনিবার (২ আগস্ট) বন্ধ থাকবে। যারা এদিন ঢাকায় কেনাকাটার পরিকল্পনা করছেন, তাদের উচিত যাত্রার আগে এই তালিকা দেখে নেয়া। সময় ও শ্রম বাঁচাতে এটি সহায়ক হবে নিঃসন্দেহে।

যেসব এলাকার দোকানপাট অর্ধদিবস বন্ধ থাকবে
বাংলাবাজার, শ্যামবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, শাঁখারী বাজার, চাঙ্খারপুল ও লক্ষ্মীবাজার।

যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে
গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন ও ইসলামপুর কাপড়ের দোকান।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০