দেশের বেসরকারি খাতের জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৫তম আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ডে গোল্ড অর্জন করেছে।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার (১৭ ডিসেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। লাইফ ইনস্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ন্যাশনাল লাইফ গোল্ড অ্যাওয়ার্ড লাভ করে।
ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) প্রবীর চন্দ্র দাস, এফসিএ-এর হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ; বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
২০২৪ সালের করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা এবং জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে এই অ্যাওয়ার্ড প্রদান করে। জীবন বীমা শিল্পে প্রতিষ্ঠানটি টানা চতুর্থবারের মতো গৌরবময় এই সম্মান অর্জন করল।
উল্লেখ্য, আইসিএমএবি চলতি বছরে দেশের সরকারি ও বেসরকারি খাতের ৪৮টি প্রতিষ্ঠানকে ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড–২০২৪’ প্রদান করেছে।