• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

১৪ বছরে পা রাখছে নভোএয়ার, টিকিটে মিলবে ১৪ শতাংশ বিশেষ ছাড়

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার আগামীকাল ৯ জানুয়ারি তাদের যাত্রার ১৪তম বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে যাত্রীদের জন্য টিকিটের মূল্যে ১৪ শতাংশ বিশেষ ছাড় ঘোষণা করেছে নভোএয়ার। এই ছাড় এক মাসের জন্য প্রযোজ্য থাকবে। যাত্রীরা নভোএয়ারের বিক্রয়কেন্দ্র, অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনে এ সুবিধা উপভোগ করতে পারবেন। অনলাইনে টিকিট কাটার সময় VQANNI14 প্রমোকোড ব্যবহার করলেই ছাড়টি কার্যকর হবে।

২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা–চট্টগ্রাম রুটে প্রথম ফ্লাইট পরিচালনার মাধ্যমে নভোএয়ারের কার্যক্রম শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সময়ানুবর্তিতা, উন্নত যাত্রীসেবা ও নিরাপত্তার মান নিশ্চিত করে আকাশপথে ভ্রমণকারীদের আস্থার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে প্রতিষ্ঠানটি।

গত ১৩ বছরে নভোএয়ার এক লাখ ৪২ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং ৮০ লাখেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে।

যাত্রীসেবাকে আরও সহজ ও আধুনিক করতে দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে নভোএয়ার চালু করেছে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কেনার সুবিধা এবং ওয়েব চেক-ইন সেবা। এছাড়া স্মাইলস সদস্যদের জন্য বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের আউটলেটে বিশেষ ছাড় এবং বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রামের মাধ্যমে অতিরিক্ত সুবিধা প্রদান করছে সংস্থাটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সময়ানুবর্তী ফ্লাইট ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার মাধ্যমে যাত্রীদের প্রত্যাশা পূরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে নভোএয়ার আজ একটি নির্ভরযোগ্য বিমান সংস্থায় পরিণত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। বিস্তারিত তথ্যের জন্য যাত্রীরা হটলাইন ১৩৬০৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১