নিত্যপ্রয়োজনে আমাদের প্রায়ই মার্কেট বা দোকানে যেতে হয়। কিন্তু কেনাকাটার উদ্দেশ্যে বের হয়ে যদি দেখা যায় মার্কেট বন্ধ, তাহলে তা বেশ বিরক্তিকর হয়ে দাঁড়ায়। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে, যা অনেক সময় ক্রেতাদের জন্য ভোগান্তির কারণ হয়।
তাই অপ্রয়োজনে সময় নষ্ট এড়াতে কেনাকাটায় বের হওয়ার আগে কোন এলাকার মার্কেট বন্ধ রয়েছে, তা জেনে নেওয়াই ভালো। কেনাকাটা সহজ করতে জেনে নিন, আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর কোথায় কোথায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
যেসব মার্কেট বন্ধ থাকবে
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।
দোকানপাট বন্ধ থাকবে যেসব এলাকার
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।