• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

ঢাকায় গার্মেন্টস অ্যাকসেসরিজ মেলা শুরু ১৪ জানুয়ারি

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

রাজধানীতে ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো (গ্যাপেক্সপো)-২০২৬’। এই মেলা গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি, ক্রেতা-সাপ্লায়ার সংযোগ এবং সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এএসকের টিপুসহ বিজিএপিএমইএ ও এএসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেলার আয়োজন করছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রা. লিমিটেড।

বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার জানান, ১৪ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)-এর হল ০২, ০৫ ও ৬ এবং এক্সপো জোনে মেলা অনুষ্ঠিত হবে। এতে চারটি মূল হল ও হ্যাঙ্গারসহ মোট ১০টি হলে প্রায় ৩৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে এবং প্রায় ১,৫০০টি স্টল থাকবে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, জাপান, ভিয়েতনাম, চীন, দক্ষিণ কোরিয়া ও জার্মানি সহ ১৮টির বেশি দেশ।

মেলার উদ্বোধনী অনুষ্ঠান ১৪ জানুয়ারি বেলা ১১টায় হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সময়ে অনুষ্ঠিত হবে ‘গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ-২০২৬’।

১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বিজিএপিএমইএ সদস্যদের জন্য গালা নাইট ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান এবং ১৬ জানুয়ারি বিকেল ৩টায় ‘পেপার প্যাকেজিং পণ্যের সম্ভাবনা ও সমস্যা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। মেলার সমাপনী ও অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি বিকেল ৩টায়।

বিজিএপিএমইএ জানায়, মেলার ব্যাপক প্রচারের জন্য প্রায় ৫০ হাজারের বেশি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি খাত, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০