জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ২ শতাধিক সফল কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বিশেষ গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) মেঘে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের হিল ভিউ রিসোর্টের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ আরিফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম নুরুজ্জামান বলেন, জেনিথ ইসলামী লাইফ গ্রাহকসেবা, স্বচ্ছতা ও শরিয়াহভিত্তিক বীমা ব্যবস্থাপনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে কোম্পানির অগ্রযাত্রায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের গেট টুগেদার কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও নৈশভোজের আয়োজন করা হয়।