• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

মারা গেছেন শেখ কবির হোসেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক সভাপতি ও বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব শেখ কবির হোসেন আর নেই। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একাধিক বীমা সংশ্লিষ্ট ব্যক্তি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৪২ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন শেখ কবির হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান–এর চাচাতো ভাই এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র চাচা ছিলেন।

সরকারি চাকরি থেকে ১৯৭৫ সালে পদত্যাগের পর তিনি বেসরকারি খাতে সক্রিয়ভাবে যুক্ত হন। সোনার বাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, খান সাহেব শেখ মোশাররফ হোসেন ফাউন্ডেশন ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ–এ নেতৃত্বের দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বীমা সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

দেশের শিক্ষা, স্বাস্থ্য ও বীমা খাতে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। ২০২১ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত আয়কর প্রত্যাহারে সরকারের হস্তক্ষেপ কামনা করে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে বীমা ও শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল গভীর সমবেদনা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার