• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাজধানীর পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আবদুল গনি।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস. এম. নুরুজ্জামান।

অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সম্পাদকবৃন্দ, সিনিয়র সাংবাদিক বৃন্দ এবং কোম্পানির উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, কোম্পানির শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাতে কোম্পানির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দেশের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার