• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

১০ হাজার কর্মকর্তার পুনর্বহালের দাবি, বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

চাকরিচ্যুত প্রায় ১০ হাজার ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীর পুনর্বহালের দাবিতে রাজধানীর মতিঝিলে মানববন্ধন করেছেন পাঁচটি ইসলামী ধারার ব্যাংকের ক্ষতিগ্রস্ত কর্মীরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে প্রধানত পাঁচটি ব্যাংকের সাবেক কর্মীরা অংশ নেন:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
ইউনিয়ন ব্যাংক
আল-আরাফাহ ইসলামী ব্যাংক
সোশ্যাল ইসলামী ব্যাংক
আন্দোলনকারীরা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন উপায়ে তাদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। কোনো ধরনের কারণ দর্শানো ব্যতিরেকেই তাদের ‘আইডি ইনঅ্যাকটিভ’ করা, দূরবর্তী স্থানে শাস্তিমূলক বদলি এবং তথাকথিত ‘দক্ষতা মূল্যায়ন’-এর নামে অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তাদের দাবি, কোনো সুনির্দিষ্ট অপরাধ ছাড়াই এই গণ-চাকরিচ্যুতি মানবাধিকারের চরম লঙ্ঘন।

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা মূলত দুটি দাবি জানান:

১. অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল কর্মকর্তা-কর্মচারীকে সসম্মানে দ্রুত চাকরিতে পুনর্বহাল করতে হবে।
২. ব্যাংকিং খাতে বিরাজমান বৈষম্য দূর করতে হবে এবং দক্ষ কর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

‘ব্যারেল প্রতি ২০০ ডলারে তেল কিনতে প্রস্তুত থাকুন’‘ব্যারেল প্রতি ২০০ ডলারে তেল কিনতে প্রস্তুত থাকুন’
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত তাদের দাবি মেনে না নেওয়া হলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি চলাকালীন মতিঝিল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার