বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা এবং জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের আশু রোগমুক্তি কামনায় ভোলার লালমোহনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ রমজান) লালমোহন উত্তর বাজার কিচেন মার্কেটের দ্বিতীয় তলায় লালমোহন পৌর যুবদলের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
লালমোহন পৌর যুবদলের সভাপতি জাকির ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রব মিন্টু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহালুল কবির শাকিল পাটোয়ারী, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক, গণঅধিকার পরিষদের ভোলা জেলা সভাপতি আতিকুর রহমান আবু তৈয়ব, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমানসহ বিএনপি, এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা এবং মিসেস দিলারা হাফিজের আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি আজিজুল হক।