• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সূচকের উত্থানে এক ঘণ্টায় লেনদেন ১২৭ কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন।Maps

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘১৮ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২৭ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৬ টির, দাম কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টি কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০