• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

রূপালী ব্যাংকের নতুন পরিচালক মীর সাজেদ উল বাসার

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন দেশের খ্যাতনামা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব মীর সাজেদ উল বাসার, এফসিএ। আজ অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

মীর সাজেদ উল বাসার বর্তমানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ফার্ম ‘সাজেদ মীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস’-এর প্রিন্সিপাল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং, ফিন্যান্স এবং অডিট খাতে তার রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ কাজের অভিজ্ঞতা।

তিনি দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘এনসিসি ব্যাংক’ এর স্বতন্ত্র পরিচালক এবং ব্যাংকটির অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়া সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ইমপ্রেস ক্যাপিটাল মাসলিন ক্যাপটালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবেও তার কাজ করার সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

পেশাগত জীবনে মীর সাজেদ উল বাসার দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর একজন সম্মানিত ফেলো সদস্য । প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি বিশ্বখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ‘সাসটেইনেবল ইনভেস্টিং’ এর ওপর বিশেষ প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

কর্পোরেট খাতের পাশাপাশি তিনি দেশের শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রেও যুক্ত। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির একজন খণ্ডকালীন শিক্ষক এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিন্যান্স ও বাজেট কমিটির সাবেক চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে মীর সাজেদ উল বাসারের মতো একজন দক্ষ ও অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অন্তর্ভুক্তি ব্যাংকটির আর্থিক স্বচ্ছতা, সুশাসন নিশ্চিতকরণ এবং সার্বিক ঋণ ব্যবস্থাপনায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০