• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেনও

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৭ টির, দর কমেছে ৬২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।

ডিএসইতে ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯১ কোটি ৯৬ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৫৫ কোটি ৪২ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৫৬ পয়েন্টে।

সিএসইতে ১৯২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৪ টির দর বেড়েছে, কমেছে ৪১ টির এবং ১৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০