• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত পাঁচ দিনের ছুটি রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও একই সময়ের ছুটি রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা টানা সাত দিনের ছুটি পাবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও দুর্গাপূজা উপলক্ষ্যে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রাথমিকের শিক্ষার্থীরাও ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করবে।

বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার ছুটির নিয়ম আলাদা হতে পারে। সরকারি ছুটির পাশাপাশি নিজস্ব ছুটির ক্যালেন্ডার ও সিদ্ধান্ত অনুযায়ী তারা ছুটির সময় নির্ধারণ করতে পারে।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ২০ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করেছে। সংশোধিত প্রজ্ঞাপনে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ পরিবর্তন করা হলেও দুর্গাপূজার ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার