• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিশুদের মানবিক হয়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিশুদের প্রতিভা বিকাশের জন্য ২০২৮ সাল থেকে সরকারি কার্যক্রম পুরোদমে শুরু হবে। শিশুদের বিকশিত হওয়ার সুযোগ দিতে পারলে তারা ভবিষ্যতে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা মানবিকতা ও মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যতের বাংলাদেশকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে পারে।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু তাকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। জাতীয় সংগীতের পর প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি এবং শিশু অধিকার দিবস ২০২৬ উপলক্ষে এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ ও তাদের বিকাশের সুযোগ নিশ্চিত করার বিষয়টি সামনে রেখেই আয়োজন করা হয়েছে এবারের অনুষ্ঠান।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১