• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

সূচকের পতনে চলছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮ টির, দর কমেছে ১৯২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৯৬ কোটি ৫৩ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৬৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৬৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩ টির, দর কমেছে ৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭৪ লাখ টাকা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার