• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সূচকের উত্থানে লেনদেন ৬৫৮ কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৪টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৩দশমিক ৯২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৩৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১০৫৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ২০৫৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬৫৮ কোটি ৫০ লক্ষ ৩৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫৪ কোটি ৭০ লক্ষ ৬৮ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৪টি কোম্পানির, বিপরীতে ৬৮টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০