• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

মিশ্র সূচকে লেনদেন ৭৯৮ কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০২টি শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে আজ সূচকের মিশ্র প্রতিক্রিয়া হলেও টাকার অংকে গত কার্যদিবসে তুলনায় লেনদেনে বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৬৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১০৬৮ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৬৮ পয়েন্ট কমে ২০৭৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭৯৮ কোটি ৭৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৩৯ কোটি ২৩ লাখ ৬৭ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৭৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৮টি কোম্পানির, বিপরীতে ২০২ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০