• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

অক্টোবরে এলটিইউ ভ্যাটের প্রবৃদ্ধি

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে সাড়ে ৩৪ শতাংশ প্রবৃদ্ধিতে ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা আদায় করেছে ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। যদিও অক্টোবর পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ওই সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে রয়েছে ২ হাজার ১৬২ কোটি ২৪ লাখ টাকা।

সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর এসব তথ্য জানিয়েছে।

এনবিআর সূত্রে জানা যায়, অক্টোবর মাসে সংস্থাটি ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা আদায় করেছে। যা আগের অর্থবছরের একই মাসের তুলনায় ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা বেশি। এতে অক্টোবর মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৪৭ শতাংশ।

এনবিআরের পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছিল ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই মাসে তা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে আদায় হয়েছিল ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা।

ভ্যাট বিভাগের তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকায়। বিগত কয়েক মাসের মধ্যে এটিই সংস্থাটির সর্বোচ্চ মাসিক রাজস্ব আদায়।

তবে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এ সময়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ২ হাজার ১৬২ কোটি ২৪ লাখ টাকা।

চলতি অর্থবছরের আগের মাসগুলোতে এলটিইউ, ভ্যাটের রাজস্ব আদায়ে ৩০ শতাংশের বেশি নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। সেখান থেকে অক্টোবরে ৩৪ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি সংস্থাটির রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য পরিবর্তন বলে মনে করছে এনবিআর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০