• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

জুতা ব্যাগে সিনথেটিক-ফেব্রিক্স থাকলে মিলবে না রপ্তানিতে প্রণোদনা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সিনথেটিক ও ফেব্রিক্সের মিশ্রণে তৈরি করা পাদুকা এবং ব্যাগ রপ্তানিতে নগদ প্রণোদনা দেওয়া হবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতোদিন এসব পণ্য রপ্তানিতে ৮ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হতো।

বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনা চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে জাহাজীকরণ পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রপ্তানিতে ব্যবহৃত উপকরণের ওপর শুল্ক বন্ড বা ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করে সিনথেটিক ও ফেব্রিক্সের মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানির করলে রপ্তানি প্রণোদনা প্রযোজ্য হবে না। সিনথেটিক ও ফেব্রিক্সের মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান সংশ্লিষ্ট অন্যান্য সার্কুলারের নির্দেশনাবলী যথারীতি অপরিবর্তিত থাকবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০