• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

ভূঞাপুরে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬

টাঙ্গাইলের ভূঞাপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে গ্রাহকের মৃত্যুদাবীর চেক হস্তান্তর, দোয়া মাহফিল ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) ভূঞাপুরের আউটার রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান মরহুম মফিজুল ইসলামের মৃত্যুদাবীর ২ লাখ ১৪৪ টাকার চেক তার স্ত্রী রওশনআরা বেগমের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়নামিক ই-কমার্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, জেনিথ ইসলামী লাইফের সিনিয়র উন্নয়ন কর্মকর্তা মো. খালিদ হোসেন, খন্দকার আউয়াল হোসেন ও জলি আমিন। আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠন প্রধান মো. আব্দুল হান্নান মিলন এবং ভূঞাপুর শাখার ইনচার্জ মো. আশরাফ আলী তালুকদার।

সিনিয়র উন্নয়ন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আ. হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রায় শতাধিক নির্বাচিত উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বীমার সামাজিক ও আর্থিক গুরুত্ব তুলে ধরে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

উল্লেখ্য, বীমা গ্রাহক মরহুম মফিজুল ইসলাম মাত্র ২ হাজার ৮০ টাকা করে দুটি কিস্তি জমা দেওয়ার পর মৃত্যুবরণ করেন। এরপর তার মনোনীত উত্তরাধিকারীর কাছে মৃত্যুদাবীর অর্থ দ্রুত পরিশোধ করে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০